recent

ডাউন সিনড্রোমহছে শরীরের এমন একটি অবস্থা যখন একজন মানুষের প্রয়োজনের চেয়ে বেশি ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম হচ্ছে শরীরের মধ্যে অবস্থানকৃ...



ডাউন সিনড্রোমহছেশরীরের এমন একটি অবস্থা যখন একজন মানুষের প্রয়োজনের চেয়ে বেশি ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম হচ্ছে শরীরের মধ্যে অবস্থানকৃত জিনের একটি “প্যাকেট” ।এই প্যাকেজটি বাচ্চা জন্মের পূর্বে কি অবস্থায় আছে,সবকিছুঠিকভাবে কাজ করতেছে কিনা সবকিছু চেক করে। সাধারণত একটি বাচ্চা ৪৬টি ক্রোমোজোম বা ২৩ জোড়া ক্রোমোজোমন্যেজন্মায়।যেইসব বাচ্চাদের ডাউন সিনড্রোম রয়েছে তাদের ক্ষেত্রে একটি বেশি ক্রোমোজোম এর আধিক্য লক্ষ্য করা যায়।প্রয়োজন এর চেয়ে বেশি ক্রোমোজোম থাকাকে Trisomy বলে মেডীক্যাল সাইন্স এর ভাষায়। ডাউন সিনড্রোম কে অনেকে Trisomy 21 নামেও চিনেন। ক্রোমোজোম এর এই এক্সট্রা সংখ্যাটিই বাচ্চার শারিরীক গঠন এবং মস্তিষ্কের উন্নতির পরিবর্তন ঘটায় দেয়। যদিও যাদের ডাউন সিনড্রোম রয়েছে তাদেরকে দেখতে অনেকটা একইরকম লাগে কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদাকর্মক্ষমতা রয়েছে। সাধারনতডাউন সিনড্রোমআক্রান্তদেরআইকিউ সাধারণ মানুষদের থেকে কম হয় এবং নরমাল মানুষদের চেয়ে একটু ধীরে কথা বলে।

ডাউন সিনড্রোম ব্যক্তিদের সাধারণ কিছু বৈশিষ্ট্যঃ  
·        চ্যাপ্টা মুখ অবয়ব । বিশেষ করে নাকের দিকে।
·        পায়ের একটি আংগুল থেকে অন্য আংগুলের মধ্যে গ্যাপ বেশি থাকে। 
·        গোলাকৃতি চোখ (বড় বড়)। 
·        ছোট ঘাড়। 
·        ছোট কান। 
·        জিহবা সহজেই মুখ থেকে বের হয়ে যায়(জড়ানো জিহ্বা)।
·        ছোট হাত পা। 
·        চোখের আইরিশে ছোট সাদা দাগ থাকে অনেক সময়।
·        হাতের তালুতে সরু দাগ থাকে (মসৃণ নয়)।
·        ছোট ছোট গোলাপী আংগুল।
·        দেহের পেশী দুর্বল হয় তুলনামুলক ভাবে। 
·        সাধারণ বাচ্চাদের চেয়ে খাটো হয়।

যেসব উন্নয়ন এ বাধা দেখা যায় বেশিঃ 
·        আবেগপ্রবন বেশি।
·        বিচারবুদ্ধি কম। 
·        মনোযোগ এর ঘাটতি। 
·        সাধারণদের চেয়ে দেরীতে বুঝা।
·        সাধারণভাবে দেরীতে হাটতে শিখে,বসতে শিখে। 

ব্যাপকতাঃ
সাধারনত আমেরিকায় সবচেয়ে বেশি ডাউন সিনড্রোম লক্ষ করা যায়। প্রতি বছর প্রায় ৬০০০ বাচ্চা জন্মের সময় থেকে এই বৈকল্যে আক্রান্ত হয়।National Down syndrome society(NDSS) এর মতে, প্রতি ৭০০ বাচ্চার মধ্যে ১ জনের ডাউন সিনড্রোম হয়।

প্রকারভেদঃ
·        Trisomy 21
·        Mosaicism
·        Translocation
Trisomy 21- ২১ জোড়াটি এক্স্ট্রা ক্রোমোজোম থাকাকেই Trisomy 21 বলে।
Mosaicism-এটি হয় যখন বাচ্চার ২১ জোড়া ক্রোমোজোম কয়েকটি কোষে হয়,সবগুলোতেনয়।যাদেরMosaicism Down syndrome রয়েছে তাদের লক্ষনতুলনামুলকভাবে কম দেখা যায়।
Translocation– যাদের ২১ জোড়া ক্রোমোজোম শুধু ১টি রয়েছে.৪৬টির সাথে শুধু ১টি এক্স্ট্রা রয়েছে।

যেসব শিশুদের ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশিঃ 
·        যেইসব লোকেরা ৪০ বচর বয়সের পরে সন্তানের বাবা হন।
·        যেইসব মায়েরা ৩৫ বছরের বয়সের পর সন্তানের মা হন। 
·        যাদের পরিবারে কোন সদস্যের ডাউন সিনড্রোম রয়েছে। 
·        যারা জেনেটিকট্রান্সলোকেশন ক্যারি করেন (বাহক হিসেবে)। 

প্রেগ্নন্যান্সির সময় জানার উপায়ঃ 
Nuchal Translucency Testingগর্ভকালীন সময়ের ১১-১৪ সপ্তাহের মধ্যে Ultra sound এর মাধ্যমে শব্দ প্রেরণ করে ফিটাসের ঘাড়ের পিছনের টিস্যুগুলোর মাঝখানের জায়গা জেনে জানা যায়।
Integreted Test-৩ মাস গর্ভে থাকাকালীন সময়ে একসাথে কয়েকটি টেস্ট করেও (Nuchal Translucency+ Quadruple Screening Test) জানা যায়।
Chroionic Villus Sampling (CVS)প্লাসেন্টার ভিতরের উপাদানগুলো পরিক্ষার মাধ্যমে
Aminiocentesis-Amniotic fluid-(বাচ্চাকে ঘিরে যেই তরল থাকে মায়ের পেটে থাকা কালীন) পরিক্ষা করে। 
Percutaneous Umbilical Blood Sampling(PUBS)-Umbilical Cord এ থাকা রক্তের পরিক্ষা করে।

ডাউন সিনড্রোমেআক্রান্ত ব্যক্তিদের অন্যান্য যেসব সমস্যা থাকতে পারেঃ
·        কানে শুনায় সমস্যা। 
·        কোমরে সমস্যা। 
·        লিউকোমিয়া। 
·        Chronic Costipation। 
·        Dementia। 
·        Hypothyroidism। 
·        Obesity। 
·        দেরিতে দাঁত উঠা। 
·        Alzheimer’s Disease। 
·        Obstructive sleep apnea- ঘুমানোর সময় হঠাৎ করে নিশ্বাস বন্ধ হয়ে যাওয়া
·        কানে ক্ষত হওয়া। 
·        চোখে সমস্যা। 
·        জন্ম থেকেই হৃদপিণ্ডে সমস্যা। 

ট্রিটমেন্টঃ
ডাউন সিনড্রোম একটি চিরস্থায়ী অবস্থা।জন্মের পর থেকে সঠিকভাবে পদক্ষেপ নিলে মানসিক ও শারিরীক বিকাশে উন্নয়ন ঘটানো সম্ভব।অনেকডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চারা সবার মতই সব কাজ করতে পারে।
·        Sensory skill
·        Social Skill
·        Self-help skills
·        Motor skills
·        Language and Cognitive Abilities
এইসব দক্ষতা বা কাজগুলা বেশি বেশি চর্চা করলে সাধারণত অনেক বাধাই অতিক্রম হয়ে যায়।এবং অনেকটাই স্বাভাবিক জীবনে চলে আসতে পারে।

রেফারেন্স

MD.SHOEB ADNAN
Audiology and Speech Language Pathology(3rd Batch)
Proyash Institute of Special Education and Research
Bangladesh University of Professionals

তাজরিন আত্নতৃপ্তির এক সুদৃঢ় নাম তাজরিন বর্নোজ্জ্বল এক প্রভাতে উদ্দাম স্বাধীনতার নাম তাজরিন কেবলই এক বিমুগ্ধ সুখানুভূতির নাম তাজরি...


তাজরিন আত্নতৃপ্তির এক সুদৃঢ় নাম
তাজরিন বর্নোজ্জ্বল এক প্রভাতে উদ্দাম স্বাধীনতার নাম
তাজরিন কেবলই এক বিমুগ্ধ সুখানুভূতির নাম
তাজরিন পৃথিবী পানে প্রত্যাবর্তিত এক তারার নাম
তাজরিন এক স্বপ্নের নাম
তাজরিন মেঘাচ্ছন্ন আকাশে রংধনুর নাম
তাজরিন বিনম্র এক শ্রদ্ধার নাম
তাজরিন অনবদ্য এক মহাকাব্যের নাম
তাজরিন হাজারো সহায়হীনের এক আশ্রয়ের নাম

তাজরিন একটি প্রবাহমান নদীর নাম
তাজরিন একটি প্রশস্ত হৃদয়ের নাম
তাজরিন একটি পাল তোলা নৌকর নাম
তাজরিন একটি পৃথিবীর নাম
তাজরিন একটি জীবনের নাম
তাজরিন এক আলো-আধারি ছায়ার নাম
তাজরিন আমৃত্যু কৃতজ্ঞ হয়ে বেঁচে থাকার নাম
তাজরিন ফেলে আসা শত বিচ্ছেদের অভিমান ভাঙার নাম
তাজরিন চিরায়িত এক সত্যের নাম
তাজরিন একটি বিশ্বাসের নাম
তাজরিন গাঢ় অন্ধকারে নির্মল আলো প্রক্ষেপণকারী একটি প্রদীপের নাম
তাজরিন উর্ধ্ব আকাশ থেকে ভেসে আসা এক সুমধুর সুরের নাম
তাজরিন কেবলই জন্মান্ধ এক মায়ার নাম
তাজরিন বিমূর্ত এক অপরূপা চিত্রময়ীর নাম
তাজরিন বর্ষার পলিতে পরাগায়ন মুখরিত-দোলায়িত সোনালি ফসলের নাম
তাজরিন বহু ক্রোশ হেঁটে আসা এক পথিকের প্রত্যাশিত ঠিকানার নাম
তাজরিন এক তুলনাহীনা আদর্শের নাম
তাজরিন বর্ণিল এক হাসির নাম
তাজরিন পৃথিবীর দুমেরুর মিলনের নাম

তাজরিন এক প্রার্থনার নাম
তাজরিন এক ইতিহাসের নাম

তাজরিন শত স্পর্শে নিঃশব্দ, সাড়াহীন; এক মগ্নতায় ডুবে থাকার নাম
তাজরিন একটি সুপ্ত হৃদয়াকাঙ্খার নাম
তাজরিন একটি নক্ষত্রখচিত আকাশের নাম
তাজরিন জীবন সমুদ্রে এক উচ্ছ্বাসিত জোয়ারের নাম
তাজরিন মরা গাঙে বারিধারার বর্ষনে- সৃষ্ট প্লাবনের নাম
তাজরিন চোখ ধাঁধানো এক যাদুর নাম
তাজরিন বৈকাল হ্রদের গভীরে একটি পূণ্য আবির্ভাবের নাম
তাজরিন সৌরভ মুখরিত পুষ্প সমারোহের নাম
তাজরিন জীবন সায়াহ্নে বাকরুদ্ধ এক অভিপ্রায় এর নাম
তাজরিন এক মহামায়া অথবা এক মায়াময়ীর নাম
তাজরিন শিশির ভেজা এক মুক্ত প্রাঙ্গনের নাম
তাজরিন নিখুঁত সত্যে-আত্নপক্ষ সমর্থনের নাম
তাজরিন স্রষ্টার এক অদ্বিতীয়া সৃষ্টির নাম
তাজরিন কল্যাণময় শত ত্যাগের নাম
তাজরিন একটি মানবিক নাম

তাজরিন সকল উপমা জলাঞ্জলি দেওয়া
আপন মহিমায় চির উদ্ভাসিত এক নাম
তাজরিন ক্ষুদ্র জীবনে এক আর্শিবাদের নাম
তাজরিন ধর্মীয় এক অনুশাসনের নাম
তাজরিন কেবলই এক অতৃপ্ত মুগ্ধতার নাম
তাজরিন অনাবিল এক ঝর্নার নাম
তাজরিন অনিবার্য একটি অভ্যুদয়ের নাম

তাজরিন নববধূর মাধুর্য মিশ্রিত একটি নকশিকাঁথার নাম
তাজরিন সূচনালগ্ন একটি সভ্যতার নাম
তাজরিন নিস্তব্ধ একটি ব্যকুলতার নাম
তাজরিন দীপ্তচোখে বারংবার ঔদাসীন্যে অবগাহনের নাম
তাজরিন আগুনের লেলিহান শিখায় দাঁড়িয়ে অশ্রু সংবরন করার নাম
তাজরিন হৃদয় মন্দির লন্ড-বন্ড করে দেওয়া একটি ঝড়ের নাম
তাজরিন এক প্রখ্যাত ইত্যিহের নাম
তাজরিন এক স্বপ্নাবিষ্ট নাম
তাজরিন এক উচ্ছ্বাসের নাম

তাজরিন মনোহরী এক ইন্দ্রিয় অনুভূতির নাম
তাজরিন উৎফল্ল হৃদয়ে নির্বাসিত হওয়ার নাম
তাজরিন একটি প্রেরণার নাম
তাজরিন একটি শ্রুব্র মোহের নাম
তাজরিন জগদীশ্বরের চোখে ঘোর সৃষ্টি করা- একটি কালজয়ী রঙের নাম
তাজরিন একটি বাধাহীন অক্ষাংশের নাম
তাজরিন রক্তিম আভা মিশ্রিত একটি শিউলি ফুলের নাম
তাজরিন একটি ভাষার নাম
তাজরিন অলিখিত একটি প্রেমময়ী চুক্তির নাম
তাজরিন একটি অসীম প্রতিজ্ঞার নাম
তাজরিন উজ্জ্বল কেশী, সুখী, শৌখিন এক বিদ্যানুরাগীর নাম
তাজরিন একটি সংকল্পের নাম
তাজরিন বিভীষিকাময় পথে মৃত্যু অবধারিত জেনেও
এক সুবর্ণ সায়াহ্নের দার পরিগ্রহনের নাম
তাজরিন একটি দুঃসাহসের নাম
তাজরিন সূর্যচন্দ্রালোকিত নবপ্রস্ফুটিত স্বপ্নাভিভূত এক নূতনসৃষ্ট লাবণ্যের নাম
তাজরিন একটি জ্যোৎস্না শোভিত রাত্রির নাম
তাজরিন জল-স্থল-অন্তরীক্ষে রহিত নিদর্শনের নাম
তাজরিন পৃথিবীর সপ্ত-আশ্চর্যের নাম
তাজরিন আয়ত-পদ্মলোচনা একটি অম্রমুকুলের নাম
তাজরিন একটি নীলরঙা সাগরের নাম
যে কিনা যথেষ্ট অভিমানী;
তবুও আবিরাম কাছে টানে

তাজরিন একটি রূপকথার নাম
তাজরিন অসূর্যস্পশ্যা অন্তঃপুরী এক রাজকন্যার নাম
তাজরিন প্রথমা আকাশ বিদীর্ন করে উঁকি দেওয়া এক নববর্ষার নাম
তাজরিন কারুকার্য সজ্জিত এক পূজনীয় প্রতিমার নাম
তাজরিন পূর্নিমাতিথিতে অলংকার আচ্ছন্ন এক শুভলগ্নের নাম
তাজরিন চাঁদের অমাবস্যায় হৃদয় অববাহিকায় পরমানন্দময় এক প্রনয়ের নাম
তাজরিন সহস্রবার প্রতিজ্ঞা ভঙ্গ করে দেখা এক অপূর্ব সৌন্দর্যরাজ্ঞীর নাম
তাজরিন স্বর্নলেখায় অঙ্কিত-মায়াসিংহাসন মণ্ডিত এক জগজ্জয়ী অনন্যতার নাম
তাজরিন শুধুই গুণের প্রতাপ প্রতিপত্তি কিংবা রূপের জৌলশ নয়
তাজরিন সকল দৃষ্টির অগোচরে পৃথিবীর একমাত্র ঐশর্য।।

তাজরিন সুশ্রী-শুচি অভয়বে রূপ-রস-গন্ধ বিলিয়ে অবিরাম বয়ে চলা এক সৌন্দর্যস্রোত

তাজরিন শ্রদ্ধাভরে অবনমিত শিরে একটি আদ্র সবুজ পুষ্প কিংবা একটি সদ্য প্রসবজাত পত্র-পল্লবের নিকট একটি মৌমাছির শালীন গুঞ্জন।

তাজরিন শুধুই সৌন্দর্যের আধার কিংবা লীলাভূমি নয়;
তাজরিন সৌন্দর্যের এক অভয়ারণ্য।।

যদি আমাকে জিজ্ঞেস কর , " আকাশ না দেখার অপূর্নতা কেমন ?" আমি এতোটুকু না ভেবেই প্রত্তুত্তরে বলব , " আকাশ না দেখে বেঁচে থ...



যদি আমাকে জিজ্ঞেস কর, "আকাশ না দেখার অপূর্নতা কেমন?"
আমি এতোটুকু না ভেবেই প্রত্তুত্তরে বলব, "আকাশ না দেখে বেঁচে থাকা যায়?"
আকাশ আছে বলেই তো আমার বাঁচার স্বপ্ন।
তুমিহীনা আমি ঢের বাঁচতে পারি
কিন্তু আকাশহীনা!
আকাশ কত বিশাল!
কত গাঢ় তার রঙ!
কি অনন্য তার উচ্চতা!
যোজন যোজন দূরে থেকেও কেমন যেন উদার, সুশৃংখলতা।
ছোঁয়া যায় না; তবুও হৃদয়ের খানিক জায়গায় সুক্ষ্ম টান তার প্রতি
চির ধরে পুরো হৃদয় দ্বিখন্ডিত হওয়ার টান!
একটিবার হলেও যেন তাকে দেখতে হবে
এবেলা না দেখতে পেলেও যেন ওবেলা দেখি
দুমুঠো না খেয়ে হলেও যেন একমুঠো দেখি
কি এক নিয়মে যেন তাকে আমি দেখতে বাঁধা!
কতশত আকাশ আমাদের আকাশে!
প্রভাতের আকাশ, বৃষ্টিস্নাত আকাশ
কালিমাখা আকাশ, সন্ধ্যা আকাশ
অপরাহ্নের আকাশ, নীলিমা মিশ্রিত আকাশ
মেঘে ঢাকা আকাশ, নক্ষত্রখচিত আকাশ।
তুমিই বল, "এতোশত আকাশ না দেখে থাকা যায়?"
তারপরও;
এইতো সেদিন আকাশ দেখতে দেখতে বলেছিলাম, "তোমায় আকাশসম ভালোবাসি।"
আর তুমি!
আমার আকাশ দামে আমার সকল শর্ত তোমায় নিঃশর্ত সমর্পণ করলাম।
পারলে চুকিয়ে দিও।

পরিনত প্রেম বরাবরই আমার অপ্রিয় তার চেয়ে বরং প্রেমের শুরুটাই প্রিয়। একটু যত্ন , দুরুত্বের উষ্ণতা , সামান্য ভয় , নিদারুণ অস্থিরতা। ক...



পরিনত প্রেম বরাবরই আমার অপ্রিয়
তার চেয়ে বরং প্রেমের শুরুটাই প্রিয়।
একটু যত্ন, দুরুত্বের উষ্ণতা, সামান্য ভয়,
নিদারুণ অস্থিরতা।
কিছু স্বপ্ন, রক্তপ্রবাহে উন্মাদনা, খানিক সরলতা
আধেক ঘুম, আধেক জাগরন
অবেলা আনমনে মগ্নতা
আকুল হয়ে নিরন্তর বয়ে চলা
স্নিগ্ধ সরল চপলতা, সরেস রস
বেকুলতার আহাজারি, একটু ভুলা মন
নিছক অভিমান, অবুঝ খেয়ালিপনা
অজানা আনন্দ, অব্যক্ত কথা
অনুভূতির তোপধ্বনি, অনন্ত স্বাধীনতা
দিগন্ত জয়ের মুক্ত নেশা।

আর অজস্র কাব্য, নিরস্ত্র পাজর
নির্ঘুম রাত, আকাসসম উদারতা
আদ্র মেঘের শিহরণ, মলয়সম ব্যথা
কখনো সাদৃশ্য, কখনো অদৃশ্য অসীম বোধ
হৃদয়ের অপাংক্তেয় শেকলে বন্দি করার উদ্বিগ্নতা
তাই প্রেম; আমার প্রেম!
অমর প্রেম, চির প্রেম।

শুনেছি মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় কিন্তু আমার সাথে হয়েছে ঠিক তার উল্টোটা আমার সাথে হয়েছে একটি নদীর সম্পর্ক! তৃষ্ণার্ত দেহে...





শুনেছি মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়
কিন্তু আমার সাথে হয়েছে ঠিক তার উল্টোটা
আমার সাথে হয়েছে একটি নদীর সম্পর্ক!
তৃষ্ণার্ত দেহে একদিন;
আমি যখন তার গালে চুমো দেই;
সে আমাকে এক ঢেউয়ে ভিজিয়ে দেয়। 
সেই থেকে আমাদের সম্পর্কের সূত্রপাত।

তাকে আমি ভালোবাসতাম তার দুঃখ জেনে;
মায়াও হতো খুব!
একটা মানুষের দুঃখে;
দু'ফোটা জল থাকে চোখে;
কিন্তু তার গাঁ জুরে সমস্ত জল!
যে জল চৈত্রের দাবদাহে শুকোয় না!
কখনো এ-কূল, কখনো ও-কূলে গড়িয়ে পড়ে!

সে ততটা স্বচ্ছ জলের নদী না!
যে জলে আপন মুখচ্ছবির দেখা মিলে!
যতদূর চোখ যায়; তার কোল ঘেষে কোন কাশবনের দেখা নেই!
একটু পুবের হাওয়াও আলতো ঢেউ তোলে না তার বুকে!
পানকৌড়ি এসে বুক উঁচিয়ে ডুব দেয় না তার আদিম গভীরতায়!
একটি বেলে হাঁসও ভাসে না পাখা ঝাপটে!
তবুও আমি একাই ভাসি, একাই সাঁতার কাটি।
একাই অবগাহন করি শতত শুদ্ধতায়;
তার অতল গহ্বরে।।

তার অবারিত বিস্তৃততায়;
বর্ষা হয়, জোয়ার আসে, ভাটা লাগে
তবুও আমি তার পাড়ে আনকোরা হৃদয়ে দাঁড়িয়ে থাকি
যেমন দাঁড়িয়ে থাকে একটি হিজল গাছের নিচে তৃষ্ণার্ত ঘর্মাক্ত রাখাল

সে অনেক খেয়ালি নদী
ইচ্ছেমতো বয়ে যায়
যতই আমি তাকে প্রাণের সন্ধান দেই
সে তার ইচ্ছাতে অনড়
আমিও তার।

সন্ধ্যা হওয়ার আগেই আমি জেগে উঠি ; রাতকে দেখব বলে। দিন তো সবাই দেখে ; রাত কজনই বা দেখে ? দিনকে না দেখতে চাইলেও কে বা কারা যেন এসে দ...


সন্ধ্যা হওয়ার আগেই আমি জেগে উঠি;
রাতকে দেখব বলে।
দিন তো সবাই দেখে; রাত কজনই বা দেখে?
দিনকে না দেখতে চাইলেও
কে বা কারা যেন এসে দেখিয়ে দেয়।
দেখার অধিকার-অনাধিকার তখন আমার হাতে থাকে না।
আমি তো শুধু কোনো এক নিয়মের ক্রীড়ানক মাত্র।
দিনকে দেখতে চোখ মেলতে হয় না!
চোখ তো মেলতে হয় রাতকে দেখতে!
যার চোখ নেই অথবা যার চোখে বড় দুটো পাথর;
তারাও তো দিন দেখে!
দিন দেখতে অসংখ্য কাঠকড়ি পোড়াতে হয় না।
দিনকে শুয়ে-বসেই দেখা যায়।
রাত দেখতে যত কর্তব্য!
হাঁটতে হয়, কাঁদতে হয়;
ক্লান্ত ঘাম শুকানো অবধি বসে থাকতে হয়;
তোড়জোড় করে উদ্বাস্তু জনপদের মতো দিগন্তে মিলিয়ে যেতে হয়।
শশব্যস্ত হয়ে কান পেতে থাকতে হয় আদিম আঁধারে।
অথচ দিন দেখতে প্রাণটুকু ছাড়া আর কি'ই বা প্রয়োজন হয়।
কিন্তু রাত দেখতে প্রয়োজন; প্রাণশক্তির অভয়।


মাঝে মাঝে এই ভেবে আশ্চর্যান্বিত হই আমি কতই না শক্তিধর! আমি কত দূরই না দেখি! আমি কতকিছুই না স্পর্শ করি! আমি স্মৃতি আওড়িয়ে অনর্...



মাঝে মাঝে এই ভেবে আশ্চর্যান্বিত হই
আমি কতই না শক্তিধর!
আমি কত দূরই না দেখি!
আমি কতকিছুই না স্পর্শ করি!
আমি স্মৃতি আওড়িয়ে অনর্গল কত কথাই না বলতে পারি!
অথচ,
আমার দুচোখ এ পৃথিবীর কতটুকুই বা দেখেছে!
আর দূর- সে তো অনেক দূর
যেখানে আমি আমার নিজের মুখটুকুই দেখতে পাই না;
একটুকরু আয়না ছাড়া।
কিন্তু কি অবলিলায় অজ্ঞাত সব লোকেরা দেখে যায়;
আমার আয়ত চোখ জোড়া।
তখন নিজকে অনেক সহজ মনে হয়,
বন্ধ হয়ে যায় দাম্ভিকতার কিংকর্তব্যবিমূঢ় আস্ফালন।
কারন লক্ষ কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্ররাজি দেখা চোখ জুড়ে,
আপন হাত নুয়ে পড়লে
পুরো পৃথিবী অভিশপ্ত মনে হয়।
মনে হয়; যার সাথে কোনদিনই আমার সখ্যতা ছিল না।
আত্নঅহমিকার রেলগাড়ি একটি সরু লেন ধরে তখন কোথায় যেন হারায়!
তখন আমি; অন্ধকার পৃথিবীতে নিজ তাৎ
পর্যপূর্ণহীনতার দিন গুনি।
আর শৃঙ্খলাতার চাদর মুড়িয়ে অবনমিত করি আপন শিরদাঁড়া।
স্পর্শ নিয়ে আমার কতই না বড়াই!
অথচ আমার এ হাত পৃথিবীর কতটুকুই বা স্পর্শ করেছে!
কখনো তো স্নিগ্ধ চাঁদের গায়ে হাত বুলয়নি!
সমুদ্রের নিচে জমে থাকা শীতল বালুকনাও;
কখনো তো আমার হাতের মৃদু ছোঁয়ায় লেপ্টে যায়নি!
আমার অন্ত্রে বসবাসকারী আমারই উপকারী পরজীবী
কখনো তো আমার হাতের উষ্ণ মূর্ছনায় আন্দোলিত হয়নি!
তবে আমার কিসের এতো ছোঁয়ে দেয়ার বড়াই?
আমি নেহাত ক্ষুদ্র!
তবে আমি সেই ক্ষুদ্রতায়ই আশ্চর্যান্বিত!
আমি সসীম!
তবে আমি অবিশেষ কেউ নই
আমি সেই সসীমতার সবিশেষ কেউ!
কারন আমি অসীমতার সৃষ্টি ।